ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

Megna Tv

৮ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা -৬ (সদর- সিটি করপোরেশন-সেনানিবাস- সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলররা। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সমর্থনের কথা জানান তারা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা সাবেক বিএনপি সমর্থিক কাউন্সিলররা উপস্থিত আছি। সম্প্রতি কুমিল্লা-৬ আসনের ধানের শীষ প্রতিকে কুমিল্লার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধ সাবেক হুইপ মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। আমাদের ২৭ ওয়ার্ডের ১৭ থেকে ১৮জন বিএনপির সমর্থিত কাউন্সিলর আমরা মনিরুল হক চৌধুরীকে সমর্থন করলাম। কারণ তাঁকে দল মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, বিএনপি নেতা মনিরুল হক নিজে দীর্ঘদিন জেলে ছিলেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি অংশ নিয়েছেন। তাই দল তাকে সম্মান দিয়েছে। যারা দলকে প্রশ্নবিদ্ধ করতে জনভোগান্তি সৃষ্টি করছে তাদের শান্তি বজায় রাখতে বলবো। কারণ জনভোগান্তি লাঘোব করতেই জন প্রতিনিধি।


সাংবাদিকদের প্রশ্নে জবাবে কাজী মাহবুবুর রহমান বলেন, এটি যেহেতু ফাইনাল মনোনয়ন নয় তাই যদি দল সিদ্ধান্ত বদলায়ও আমরা দলের সিদ্ধান্তের সাথেই একমত থাকবো। দল যাকে চাইবে আমরা তার।


এসময় কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিল, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. কামাল হোসেন, সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪, ৫,৬) সাবেক কাউন্সিলর কুহিনূর আক্তার কাকলী, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Link copied