নির্বাচনের বিকল্প নেই
১৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
ইবনুল হাসান রায়হান
বর্তমান পরিস্থিতে এ দেশে নির্বাচনের কোন বিকল্প নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের যে শিক্ষা, সে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৫ বছর পরে তারেক রহমান বাংলায় যে সাক্ষাৎকার বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছে তা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। একজন সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিবিসি যে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছেন তিনি। তারেক রহমানের সাক্ষাৎকার প্রমাণ করে, তিনি বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত। গত একটি বছর যাবত তারেক রহমান যেভাবে সবাইকে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমার রাজনৈতিক জীবনে এমন কোন নজির দেখিনি। এর একটিই কারণ, তিনি শুধু বিএনপির নেতা নয়, তিনি দেশনায়ক, রাষ্ট্রনায়ক। তারেক রহমানের এই উদ্যোগকে কেউ দুর্বলতা হিসেবে ব্যবহার করবেন না। বিএনপি দেশটাকে ভালোবাসে, শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম শুরু হয়েছিল - আমাদের সেই যুদ্ধ শেষ হয় নাই। গত বছরের ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে শেষ হয়নি; ভবিষ্যেেত সেটা সম্পন্ন করবেন তারেক জিয়া। বিএনপি কে দোষারোপ করে কোন লাভ নেই, বিএনপি যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত। নির্বাচনের বিকল্প এ দেশে হতে পারে না। নির্বাচন আদায় যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারেক জিয়ার আহ্বানে আমরা রাজপথে নামবো। তারেক রহমানের সাক্ষাৎকারের যে শিক্ষা, সে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করবো।
মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, সাবেক ডিন এবং সম্ভাবনাময় বাংলাদেমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।