কুমিল্লা দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল!

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
স্বতন্ত্র এক প্রার্থী

গণফ্রন্টে প্রার্থী মো আলাউদ্দিন এর রাজনৈতিক আমলনামা বিশ্লেষণ করে দেখা যায়, রাজনৈতিক দল হিসেবে তিনি ভানী ইউপি কৃষকলীগের আহবায়ক। একাধিক রাজনৈতিক ব্যানার ফেস্টুনে দেখা যায় আলাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর অনুসারী।

বিভিন্ন-মিটিং মিছিলের ছবিতেও দেখা গেছে তিনি আবুল কালামের ছায়া ঘেঁষা ছিলেন। দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, নৌকা প্রতিক তথা আওয়ামী লীগকে বিতর্কিত করতেই গণফ্রন্টের প্রার্থী আলাউদ্দিনকে দিয়ে আদালতে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল করানো হয়েছে। দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম (ওমানী) বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা রাজী ফখরুলকে নৌকা দিয়েছেন।


আবুল কালাম আজাদ সারা বছর মিটিং মিছিলে নৌকার পক্ষে কাজ করবেন বলে, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিরোধিতা করছেন। একজন আওয়ামী লীগ নেতা হিসেবে এটা কি ঠিক? গণফ্রন্টের প্রার্থীর মাধ্যমে শেখ হাসিনার নৌকাকে বিতর্কিত করতেই রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আপিল করিয়েছেন বলে মনে হচ্ছে বিষয়ে জানতে গণফ্রন্টের প্রার্থী মো: আলাউদ্দিনের মুঠোফোনে জানান, আদালতে সব বিষয় উল্লেখ করে আবেদন করেছি ১৫ তারিখের আগে কোন কথা বলতে পারবো না। তবে এক সময় তিনি ইউপি কৃষকলীগের রাজনীতি করতেন বলে জানান। এই বিষয়ে জানতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied