সাকিবকে ছোট করা মানে দেশকে ছোট করা’

Megna Tv

২২ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সাকিব

বলা হয়ে থাকে ক্রিকেট গোল বলের খেলা। আগাম ঘোষণা দিয়ে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা সম্ভব নয়। হয়তো ভাগ্য ফেবারে থাকলে এবং নিজেদের মধ্যে ভালো করার চেতনা থাকলে আশা করা যায় ভালো কিছু হবে। কিন্তু নিশ্চিত করে বলা কঠিন যে আপনি মাঠে নেমেই সেঞ্চুরি বা হ্যাটট্রিক করবেন।

আর এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাও সহজ ব্যাপার নয়। কখন ফর্ম খুব ভালো থাকবে, কখন খারাপ যাবে এটাই স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে। 

কিন্তু আমাদের সমর্থকরা এটা মানতে নারাজ। তারা সাকিব-তামিমের মতো তারকা ক্রিকেটারদের কাছে প্রতিদিন সেরা পারফরম্যান্স আশা করেন। আর যখন তাদের আশাতীত পারফরম্যান্স না হয় তখন ওই ক্রিকেটার সাকিব নাকি তাসকিন, এটা বিবেচনা না করেই সমালোচনায় মাতেন।

সেই সমালোচনা মাঝে মধ্যে এতটা তীক্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন ক্রিকেটাররা আর মানসিকভাবে নিতে পারেন না। আরে ভাই আপনাকে নিয়ে যদি প্রতিনিয়ত সমালোচনা হয়- এটার প্রভাব আপনার এবং আপনার পরিবারের ওপর পড়বেই।

ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করা প্রসঙ্গে জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া ইমরুল কায়েস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, এখন যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে সমর্থকরা একজন ক্রিকেটারকে আক্রমণ করছে। এই জিনিসগুলো করা মানে নিজেদের ক্ষতি করা। জাতীয় দলে একটা ছেলে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে আসে। এক রাতেই সে জাতীয় দলে সুযোগ পেয়ে যায় না।

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ১৩১ ম্যাচে অংশ নিয়ে ৭টি সেঞ্চুরি আর ২০টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩৫০ রান করা ইমরুল আরও বলেন, আপনি সাকিবের মতো ক্রিকেটারকে নিয়ে যখন ট্রল করছেন, তখন এখানে আমার মতো কিংবা তরুণ ক্রিকেটারদের অস্তিত্বটা কোথায় থাকে? সাকিবকে ছোট করা মানে দেশকে ছোট করা, জাতিকে ছোট করা। জাতীয় দলের ক্রিকেটার সব সময়ই দেশের সম্পদ। আমি সম্পদকে নষ্ট করার জন্যই ট্রল করছি! এগুলো বন্ধ হওয়া উচিত। এই ট্রলের কারণেই আমাদের ক্রিকেটাররা ধারাবাহিক খেলতে পারছেন না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে : প্রধানমন্ত্রী

#

পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে ১১৭

#

চট্টগ্রামে অবরোধকারীদের হামলায় ওসিসহ আহত ৩

#

ডিবির হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক ,গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

#

জুলাইযো'দ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয় : হান্নান মাসউদ

#

দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন: ভুয়া আইনশৃঙ্খলাবাহিনী মাঠে সক্রিয়

#

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

অভিযানের পরদিনই দালালের খপ্পরে প্রাণ গেলো প্রসূতির ।

#

পেঁয়াজ আমদানিতে কর-শুল্কে ছাড় দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

#

আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied