আজ ব্যালট পেপার যাবে চার হাজার কেন্দ্রে

Megna Tv

১০ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
নির্বাচন-২০২৪

প্রস্তুতি শেষ, রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ শনিবার চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে কমনওয়েলথ ও ওয়াইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি।

অশোক কুমার বলেন, শনিবার থেকে নির্বাচনী মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied