আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো :সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক নির্ভর। আন্দোলনের সূচনা থেকে নানান পর্যায়ের ঘোষণা, দিকনির্দেশনা এসছে ফেসবুকে।

তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুসের বিরেুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার রাত ১১টা ৫ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুস চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকার বিভিন্ন হাসপাতাল গতকাল পরিদর্শন করেন সমন্বয়করা।স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকও করেন তারা।

বৈঠক শেষে হাসনাত জানান, ‘সরকারি হাসপাতালে আহতদের সব চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।’


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

জ্বালানি নিরাপত্তায় নতুন নীতি প্রণয়নের দাবি নাগরিক সমাজের

#

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

ড. ইউনূসের কারণে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

#

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমে

#

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

#

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

#

আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

#

ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু

#

৩১ আগস্টের মধ্যে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

Link copied