আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ বিদায় বলে দিলেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান

Megna Tv

১৫ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ বিদায় বলে দিলেন ফরাসি ফরোয়ার্ড ও আতলেতিকো মাদ্রিদ তারকা গ্রিজমান! তার অবসরের ঘোষণা এখনো বিশ্বাস করতে পারছেন না ফ্রেঞ্চরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশনস লিগ জিতেছেন এ তারকা ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী গ্রিজমান জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন, গোলের যোগান দিয়েছেন ৩৩টি।\

MegnaTv 24

সামা জিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘দশ বছরের এক অনন্য সফর! নানা প্রতিবন্ধকতা- প্রতিকূলতা, সাফল্য এবং কখনো ভুলতে না পারার মতো মুহূর্তগুলোর পর; এখন সময় হয়েছে জীবনের পরের অধ্যায়ে যাওয়ার।সেই সাথে, নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেয়ার।’

তিনি আরও বলেন, জীবনের এই অধ্যায়ের ইতি টানছি। এমন অসাধারণ যাত্রার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। ফ্রান্সের জার্সি গায়ে জড়ানো ছিলো আমার জন্য সবচেয়ে সম্মান ও গৌরবের।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied