পদ্মা ব্যাংকের চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

#

সাড়ে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের সাবেক নির্বাহী ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১১ মে) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই চার্জশিট অনুমোদন দেয়। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এসব তথ্য নিশ্চিত করেন।

যাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে তারা  হলেন- পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং ডিভিশনের হেড (অবসরপ্রাপ্ত) মো. মোস্তফা আহমেদ এবং মেসার্স রিমি এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ মার্চ মো. মাহবুবুল হক চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ ও ১৪ সালে পদ্মা ব্যাংকের চাঁদপুরে জেলার কচুয়া, জামালপুরের বকশীগঞ্জ, শেরপুর জেলার শেরপুর ও শ্রীবরদী শাখা চালু করতে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ওই ৪টি শাখার ডেকোরেশন কাজে প্রাক্কলন ও প্রাক্কলিত মূল্য নিরূপণ না করে প্রচলিত বাজার দরের থেকে বেশি মূল্যে সাজানো দরপত্র প্রকাশ করে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান রিমি এন্টারপ্রাইজের নামে বিল প্রদান দেখিয়ে ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা আত্মসাৎ করেন। 

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, মামলার তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিতে কমিশনে প্রতিবেদন জমা দেন। কমিশন প্রতিবেদন যাচাই-বাছাই শেষে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

#

মুনাফা বেড়েছে পূবালীর, কমেছে ওয়ান ব্যাংকের

#

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

#

আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার

#

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সভা করার নির্দেশ

#

ব্যাংক থেকে সর্বোচ্চ যে পরিমাণ টাকা তোলা যাবে

#

ইসলামী ব্যাংকের ঋনের থেকে অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ: চেয়ারম্যান

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

সর্বশেষ

#

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

#

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

#

আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না

#

ইসলামী ব্যাংকের ঋনের থেকে অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ: চেয়ারম্যান

#

আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার

#

ব্যাংক থেকে সর্বোচ্চ যে পরিমাণ টাকা তোলা যাবে

#

এস আলমের সম্পত্তি না কেনার পরামর্শ

Link copied