টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না: গভর্নর

Megna Tv

২ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের টাকা যারা পাচার করেছে তাদের শান্তিতে ঘুমাতে দেব না। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে না পারলেও আইনের ভিত্তিতে দৌড়ের ওপর রাখা হবে।

আজ বুধবার গভর্নরের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংকখাতের আজকের এ খারাপ অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংকখাতের খারাপ অবস্থা তৈরি হয়েছে।

আহসান এইচ মনসুর বলেন, এখনকার মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এটা কমে আসবে। তবে আজই কমবে তা না। কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের লিডারশিপ নিয়ে এর আগে কখনো প্রশ্ন ওঠেনি। সম্প্রতি দু-একজনকে নিয়ে কথা হচ্ছে। এটা দুঃখজনক।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied