আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না

Megna Tv

৫ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬


#
ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

 

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক। আজ রোববার থেকে চেকের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে প্রয়োজন মতো নগদ টাকা তুলতে পারবেন গ্রাহক।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা তোলার কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কোনো পরিমাণ টাকা গ্রাহক তার নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

Megna TV 24

এর আগের সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তোলার সুযোগ ছিল। তার আগের সপ্তাহে ছিল সর্বোচ্চ চার লাখ, এর আগে তিন লাখ এবং প্রথমে ছিল দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ।

অভিযোগ ছিল বিদায়ী সরকারের আশীর্বাদপুষ্ট বিতর্কিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বেশি বেশি টাকা তুলে নিচ্ছেন। অবৈধভাবে অর্জিত টাকা যেন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হতে পরে, সে কারণে টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সোনার দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে

#

ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

#

সং/ক/টে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

#

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

#

ইসলামী ব্যাংকের ঋনের থেকে অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ: চেয়ারম্যান

#

পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরু

#

জিনিসপত্রের দাম কমানোই প্রথম অগ্রাধিকার: বাণিজ্য উপদেষ্টা

#

পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিতে চাই: বিএসইসি চেয়ারম্যান

#

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

#

বসুন্ধরার চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মুদ্রাপাচারসহ অনেক অভিযোগ, তদন্ত করবে সিআইডি

Link copied