আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সভা করার নির্দেশ

Megna Tv

১৪ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#

আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সব সভা ও বৈঠক অনলাইনে আয়োজন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যয় কমাতে অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে এ সভা কর‌তে বলা হ‌য়ে‌ছে।

সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায়, এমন সভাগুলো সেভাবেই আয়োজন করার পরামর্শ দেওয়া হলো।

এর আগে করোনার সময়ে অনলাইনে পর্ষদ সভাসহ বার্ষিক সাধারণ সভার (এজিএম) মতো গুরুত্বপূর্ণ সভা আয়োজন করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয় কমাতে সরকারের কঠোর পরিশ্রমের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল এ ধরনের অনেকগুলো নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পেপাল-পেওনিয়ার চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

#

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

#

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

#

আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না

#

ইসলামী ব্যাংকের ঋনের থেকে অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ: চেয়ারম্যান

#

আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার

#

ব্যাংক থেকে সর্বোচ্চ যে পরিমাণ টাকা তোলা যাবে

Link copied