১০ জেলায় ফের বন্যার আশঙ্কা

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকার বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে ১০টি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই সতর্কবার্তা দিয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় তিস্তার পানিপ্রবাহ মারাত্মকভাবে বেড়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটও খুলে দেওয়া হয়েছে, যার ফলে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চলে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীর পানিও আগামী কয়েকদিন বাড়তে পারে। তবে উজানের ঢল কমে এলে ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied