১০০ বছর পর পাওয়া গেল এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের জেরে হিমালয়ের চারপাশে বরফের ঘন আবরনের স্তূপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। যার কারণে, পর্বতারোহীদের মৃতদেহ উন্মোচিত হচ্ছে। বিশেষকরে, যারা বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় ওঠার স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে মারা গিয়েছিলো।

এমন-ই একজন ছিলেন অ্যান্ড্রু আরভিন। তথ্যচিত্র নির্মাতাদের একটি দল তার দেহাবশেষ আবিষ্কার করেছে। অনুমান করে হচ্ছে, ১০০ বছর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। শুক্রবার (১১ অক্টোবর) ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। 

MwgnaTv 24

১৯২৪ সালে এভারেস্টের চূড়ায় ওঠার মিশনে গিয়েছিলেন আরভিন এবং জর্জ ম্যালরি নামে আরেকজন পর্বতারোহী। মিশন সফল হলে তাঁরাই হতেন প্রথম এভারেস্ট বিজয়ী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনই নিখোঁজ হয়ে যান। 

নিখোঁজের ৭৫ বছর পর ১৯৯৯ সালে খুঁজে পাওয়া গিয়েছিল জর্জ ম্যালরির দেহাবশেষ। কিন্তু তার সঙ্গী আরভিনের কোনো হদিস ছিল না।

অবশেষে, ন্যাশনাল জিওগ্রাফিক দল একটি বুট আবিষ্কারের মাধ্যমে আরভিনের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। এভারেস্ট চূড়ার সেন্ট্রাল রংবুক হিমবাহে ওই বুটের মধ্যে আরভিনের একটি পায়ের অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

Link copied