সাভারে ছিনতাইয়ের সময় আটক ৪

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

#
সংগৃহীত ছবি

সাভারে ছিনতাইয়ের সময় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা। এ সময় ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ জব্দ করা হয়েছে চারটি সুইচ গিয়ার। গতকাল সোমবার দিবাগত রাতে সাভারের রাজ্জাক প্লাজার সামনে থেকে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-৪ এর সিপিসি ২ নবীনগর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দিবাগত রাতে সাভারের রাজ্জাক প্লাজার সামনে ফুটপাতে জহিরুদ্দিন নামে এক যুবকের কাছ থেকে আটক ব্যক্তিরা সুইচ গিয়ার চাকুর মাধ্যমে ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় র‍্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা বিষয়টি টের পেয়ে হাতেনাতে ওই চার ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ চারটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, আটক ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। এছাড়া আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied