সিএনজি সংগঠনের মোঃ আলম ৬ মাসের ছুটিতে, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন
৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সিএনজি সংগঠনের মোঃ আলম ৬ মাসের ছুটিতে, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন
প্রেস বিজ্ঞপ্তি ঃ
কুমিল্লা
জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৫৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আলম
অসুস্থতা জনিত কারণে সংগঠন থেকে ৬ মাসের ছুটি নিয়েছেন তার বর্তমানে সাধারণ
সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন।
শুক্রবার ৫ জানুয়ারি বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুর মিটিংয়ে রেজুলেশন এর মাধ্যমে এই সিদ্ধান্ত নেন নির্বাহী পরিষদ।
এ
সময়ে মোঃ আলম চিকিৎসা নিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেস্টে থাকার
প্রয়োজনে তিনি সংগঠনের নির্বাহী মিটিংয়ে প্রস্তাব দিলে নির্বাহী পরিষদ
অনুমোদন দেন।
অদ্য ০৫/০১/২০২৪ইং থেকে আগামী ৬ মাসের জন্য সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। বর্তমানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন।
উল্লেখ
থাকে যে, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী গত ০১/০১/২০১৯ইং থেকে কান্দিরপাড়
সিএনজি স্ট্যান্ড পরিচালনার জন্য উপদেষ্টা হিসেবে পরিচালনা করছেন সভাপতি
হাজী আবদুল কাদের, আমির হোসেন ভুট্টু, আমিনুল ইসলাম অপু ও শাহ আলম, তাদের
কেরানীর দায়িত্ব পালন করছেন হাবিব, সজিব ও কালাম, সোহাগ এবং সোহেল।
অপর
দিকে টমছমব্রিজ এলাকায় ইজিবাইক পরিচালনা ও নিয়ন্ত্রন করেন বাবুল মিয়া।
এই
দুটি শাখা পরিচালনার জন্য সাধারণ সম্পাদক মোঃ আলম কোন দায় দায়িত্বে ছিলেন
না। তিনি বিগত দিনে প্রধান কার্যালয়ের দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে
সিএনজি মালিক শ্রমিক ও সাংগঠনিক কার্যক্রমে সকল যোগাযোগের জন্য বর্তমান
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করার জন্য বলা
হলো।