সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিনসহ ৮৯ জনের নামে মামলা

Megna Tv

৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিনসহ ৮৯ জনের নামে মামলা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় সাবেক মন্ত্রী ও এমপিসহ ৮৯ জনের নামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ জনের নামে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাইদ।

এর আগে সোমবার (২৬ আগস্ট) কচুয়া থানায় বাদী হয়ে মামলাটি করেন উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ও সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ ৮৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৫০০ জনকে বিবাদী করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার দিকে ওই অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী পৌঁছলে আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় অতর্কিত হামলা চালিয়ে মারধর এবং আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শটগান দিয়ে আক্রমণ করে ২৭ জনকে জখম করে। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা করেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

#

অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগের তিনজন রিমান্ডে

#

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

#

ভালো নেই বাঁশ-বেত শিল্পের কারিগররা

#

দুর্গাপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা,বেড়েছে আবাদ

#

ফের দেওয়া ট্রাম্পের হুমকি কি ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি?

#

কোরআন অবমাননার প্রতিবাদে ভিক্টোরিয়া কলেজে ৭০০ কোরআন বিতরণ

#

সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনাটি ছিল সাজানো নাটক : মির্জা ফখরুল

#

বাণিজ্যমেলার উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied