সহিংসতার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস/ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সহিংসতার ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

মঙ্গলবার (১৩ আগস্ট) নিউইয়র্কে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে, অন্তর্বর্তী সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি তিনি (জাতিসংঘ মহাসচিব) পুরোপুরি সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।সবধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ

#

বিদ্যুৎসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, ভয়াবহ মানবিক বিপর্যয়ে ফেনী

#

পদ্মায় ফেরিডুবি

#

ধর্মীয় উৎসবের পর নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব: তথ্যমন্ত্রী

#

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

তফসিল ঘোষণা আজ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

#

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

Link copied