কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Megna Tv

৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “দেশ নির্বাচনমুখী। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। কার্যপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ চৌধুরী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. বদিউল আলম সূজন, অতিরিক্ত পিপি অ্যাড. মোতালেব হোসাইন, জামায়াত নেতা নজির আহমেদ, এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সবাইকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিবিড়ভাবে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। কোনো ধরনের অস্থিরতা বা জনস্বার্থ বিরোধী পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়—সেদিকে বিশেষভাবে সতর্ক থাকার তাগিদ দেন সভায় নেতৃত্বদানকারীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied