সংসদে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু ‘বিতর্ক’

Megna Tv

১২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মৃদু বিতর্ক হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সংসদ অধিবেশনের এক পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা’ বক্তব্য দেওয়ার অভিযোগ করেন। পরে বিরোধীদলীয় নেতার ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদের এই ঘটনাপ্রবাহ আবারও সংসদীয় ভাষা ও আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। এদিন বেলা সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

আসরের নামাজের বিরতির আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আমার বক্তব্য নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটু অসত্য কথা এখানে বলেছি। আমি এটা জানতে পারলাম। আসলে আল্লাহ–তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন; জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এ জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’

এ সময় স্পিকারের অনুমতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, এই মুহূর্তে মাননীয় বিরোধীদলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে “মিথ্যা”। এটা “অসত্য” বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি, এই মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটি এক্সপাঞ্জ করার জন্য আমি অনুরোধ করছি। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার কালকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, মাননীয় বিরোধীদলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটি ছিল যেখানে বিধি ৬২ অনুসারে। আপনি তার পরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনার ওয়াকআউট করার আরও অনেক পরে। তাহলে সেটি পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হলো কীভাবে? সুতরাং আমি বলেছি, সে বক্তব্যটা অসত্য।’

এ পর্যায়ে বিরোধীদলীয় নেতা কিছু বলার জন্য আবার দাঁড়ান। তখন স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে আরও বলবেন? বলেন। বিরোধী দলের নেতা বলেন, ‘বিভ্রান্তিটা এখানেই মাননীয় স্পিকার। একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাব ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে; কিন্তু প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনো ভুল তথ্য দিইনি।’

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে মিথ্যা শব্দটি ব্যবহার করা হয় না। এর পরিবর্তে ব্যবহৃত হয় ‘অসত্য’ শব্দ। এটিই সংসদের দীর্ঘদিনের চর্চা। এ বিষয়ে অতীতে স্পিকার একাধিকবার রুলিংও দিয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট: সংসদে রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী

#

নবজাতকের মৃত্যুকে ঘিরে শেবাচিমে তুলকালাম

#

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

#

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

#

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

#

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

#

জামিন পাওয়ার ৪ দিন পর মুক্তি মিলল খাদিজাতুল কুবরার

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied