গুম হওয়া ব্যক্তিদের তথ্য জানতে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারি

Megna Tv

৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে দেওয়া হবে গণবিজ্ঞপ্তি

গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে, গুমের ঘটনার ভিকটিম, পরিবারের কোনো সদস্য, আত্মীয়-স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদেরকে কমিশনের কার্যালয়ে স্বশরীরে গিয়ে অথবা ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানোর আহ্বান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা জজ গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সংযুক্ত কর্মকর্তা মো: বুলবুল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ পুলিশ, ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব), বর্দার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের অন্য যে কোনো আইন প্রয়োগ বলবতকারী সংস্থার কোনো সদস্য কতৃক ২০১০ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বাংলাদেশ সরকার কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছেন।


আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে, জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদেরকে কমিশনের কার্যালয়ে স্বশরীরে গিয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ইমেইলে তথ্য পাঠানোর আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে সকাল সাড়ে ১০টা থেকে ৪টা পর্যন্ত অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে এপোয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের গুম সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহসহ নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে এই কমিশন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে।

কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ের ঠিকানা হচ্ছে

৯৬, গুলশান এভিনিউ, ঢাকা।

ইমেইল: [email protected]

হটলাইন নম্বার : ০১৭০১ ৬৬২১২০ এবং ০২-৫৮৮১২১২১

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দোর গোড়ায় পূজা, শাঁখারী বাজার সেজেছে নতুন ছন্দে

#

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ: মোমেন

#

নেত্রকোণা-১ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী রফিকুজ্জামানের সংবাদ সম্মেলন

#

অভাবের কারণে ঢাকার উত্তরায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি

#

৫২ শতাংশ মানুষকে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না: সংসদে রুমিন

#

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

#

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মসজিদে নববীর ইমাম

#

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

#

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

#

পদ্মায় ফেরিডুবি

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied