ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া অসসম্ভব-জামায়াত আমির

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

“যারা ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের মনোনয়ন দেয়, তারা কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে?”—এমন প্রশ্ন তুলে নোয়াখালীতে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশে প্রকৃত উন্নয়ন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন,
“একদিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলা হয়, অন্যদিকে ঋণখেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের রাজনীতিতে পুনর্বাসন করা হয়—এই দ্বিচারিতা জনগণ আর মেনে নেবে না।”

তিনি আরও বলেন,
“ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের রাজনীতিতে পুনর্বাসন মানে জনগণের সঙ্গে প্রতারণা করা। সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
বক্তারা আরও বলেন -
যারা জুলাই যোদ্ধাদের সাথে গান্ধারী করে, তারা ভোট চাওয়ার অধিকার রাখেনা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির- ইসহাক খন্দকার,
ঢাকসুর ভিপি সাদিক কায়েম,
এনসিপি নেতা হান্নান মাসুদ, সুলতান মাহমুদ জাকারিয়া। 
বক্তারা বলেন,
“আগামী দিনের রাজনীতিতে দুর্নীতিবাজ ও অনৈতিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করতে হবে। জনগণের ভোটেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নোয়াখালীবাসীর জন্য ছয়টি দাবি গ্রহণ করেন। দাবিগুলো হলো—
১। নোয়াখালী বিভাগ ঘোষণা
২। নোয়াখালী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা
৩। সুবর্ণচরে পৌরসভা ঘোষণা
৪। নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা
৫। ফেনী নদীতে ক্লোজার নির্মাণ
৬। সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন স্থাপন
বিনিময়ে তিনি জনগণের কাছে দুটি বিষয় সমর্থনের আহ্বান জানান—
১। গণভোটে ‘হ্যাঁ’ ভোট
২। দাঁড়িপাল্লা, শাপলা প্রতীক ও এগারো দলীয় জোটের পক্ষে একটি ভোট।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি, রয়েছে নতুন মুখ

#

সুদানে নিহত সেনাবাহিনীর ৬ সদস্যের জানাজা সম্পন্ন

#

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩, সব শ্রমিক ছিলেন বাংলাদেশি

#

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আ. লীগ

#

রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে আগুন

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

লুটের টাকায় টিভি-ফ্রিজ, প্রথম আলো, ডেইলি স্টারে হামলায় গ্রেফতারদের বিষয়ে যা বলছে পুলিশ

#

জুয়েলারি শিল্পের উন্নয়নে সহযোগিতা করবে সরকার : অর্থমন্ত্রী

Link copied