রাজধানী ঢাকাকে বদলে দিতে বহুমুখী পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

Megna Tv

১৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সাপ্তাহিক কর্মসূচি জোরদার করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো উন্নত করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সড়কের মিডিয়ান, দ্বীপ ও খোলা স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নগর বনায়নের অংশ হিসেবে ‘মিয়াওয়াকি ফরেস্ট’ গড়ে তোলা হচ্ছে। আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আধুনিক বাস সার্ভিস চালু এবং ২৫০টি ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

ঢাকার চারপাশে অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে সেখানে ইটভাটা ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

নদী ও খাল দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে এবং তা রিয়েল-টাইমে পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীসহ ঢাকার ১৯টি প্রধান খালের দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৪১ হাজারের বেশি গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

মাদক নির্মূলে বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

#

আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ

#

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেফতার

#

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা, ঝিনাইদহে জনপ্রিয় হয়ে উঠেছেন সুমাল ঘোষ

#

আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

#

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন, জানালেন সেনাপ্রধান

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied