শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে তারেক রহমানের বার্তা

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এ নির্বাচনে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলও আছেন দেশের বাইরে। দেশের ভেতরে চলছে তাদের বিরুদ্ধে হওয়া মামলার বিচার। 

এছাড়া, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা হয় আছেন বিদেশে; নয় আছেন কারাগারে। সব মিলিয়ে শেখ হাসিনা, তার সন্তান এবং দল আওয়ামী লীগ এই মুহূর্তে পার করছে এক ক্রান্তিকাল। পরিস্থিতি বিবেচনায় তাদের দেশের রাজনীতিতে ফেরাটা এই মুহূর্তে অনেকটাই অনিশ্চিত। 

এদিকে আসন্ন নির্বাচনে সরকার গঠনের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি; আর আওয়ামী লীগ না থাকায় বলা চলে ক্ষমতায় আসার দৌঁড়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই ধারাবাহিকতায় নির্বাচন ঘিরে তার সাক্ষাৎকারও নিচ্ছে তারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তারেক রহমানের এমনই এক সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। ব্রিটিশ বার্তাসংস্থাটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

সাক্ষাৎকারের এক পর্যায়ে রয়টার্সের সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন, সরকার গঠন করতে পারলে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না। 

জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।

সাক্ষাৎকারে তাকে নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের ব্যাপারেও প্রশ্ন করা হয়। জবাবে বিএনপি চেয়ারম্যান সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, আমার বিশ্বাস, আগামী নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে। আর আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করবো? তাহলে বিরোধী দল কে হবে?

তারেক রহমান বলেন, আমি জানি না তারা (জামায়াতে ইসলামী) কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করবো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন শেষে বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের ধাক্কা হয়েছে। সেটি থেকে উত্তরণের জন্য সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখিয়েছে দলটি।

তারেক রহমানকে রয়টার্স আরও প্রশ্ন করেছিল, যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কি না।

জবাবে তিনি বলেন, যদি আমরা সরকারে থাকি, আমাদের তরুণদের চাকরি দিতে হবে। দেশে আমাদের ব্যবসা আনতে হবে, যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারেন। তাই, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, যাদের প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করব। আলাদা কোনো দেশের সঙ্গে নয়।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বুয়েটের আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

#

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন

#

কুমিল্লায় নৌকার সমর্থকের পেটের ভুড়ি বের করে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক

#

স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির হাতাহাতি, উত্তপ্ত সাভার

#

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

খালেদা জিয়ার কফিন কাঁধে ‍তুলে নিলেন মিজানুর রহমান আজহারী

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied