মৌলভীবাজার ৩ আসনে লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী।

Megna Tv

২০ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। আজ ৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজ-এ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। 

এসময় তিনি বলেন লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ বৈষম্য প্রতিহিংসামুক্ত ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। লেবার পার্টির ধর্ম কর্ম সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে ১ম ধাপের দলীয় প্রার্থী তালিকায় নির্বাচনী এলাকা মৌলভীবাজার সদর রাজনগর আসনে শাহ মাছুম বিল্লাহ ফারুকীর নাম ঘোষণা করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মুস্তাফিজুর রহমান ইরান ।


আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সাবেক মহাসচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,শিক্ষাবিদ ও সমাজ সেবক,  বাংলাদেশ লেবার পার্টির মৌলভীবাজার জেলার প্রধান সমন্নয়ক শাহ মাছুম ফারুকী  আজ জাতীয় রাজনীতির অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছেন।  বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে  মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

তিনি (মৌলভীবাজার - রাজনগর) মৌলভীবাজার ৩ আসনের সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied