এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব।

সোমবার (২২ ডিসেম্বর)  বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের লন্ডনর ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আপনারা জানেন দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন।  এ মুহুর্তে তাঁর সুস্থতা দলের জন্য দেশের জন্য ভীষণ প্রয়োজন।
 
কুমিল্লা নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমি সদর দক্ষিণকে সাজানোর সময় প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে কুমিল্লাকেও সাজিয়ে তুলব। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আপনারা আমাকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ দিন। এসব স্কুল কলেজ দেখলে মনে হবে প্রাচ্যের কোন বিদ্যালয়। 

মমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক

#

ইহরামের কাপড় পরে পালাচ্ছিলেন আওয়ামী লীগের ২ নেতা

#

প্রধান উপদেষ্টার কাছে খেলাফত মজলিসের দাবি

#

খোকসায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র প্রার্থী রিপন হোসেন

#

জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান

#

ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

#

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#

মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied