শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ব্রাহ্মণপাড়ায় প্রবল বৃষ্টিতে ডুবে গেছে শীতকালীন সবজির ক্ষেত।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চাষিরা। শুক্রবার (১৭ নভেম্বর) টানা বৃষ্টিতে পানি জমেছে উপজেলার বিভিন্ন মাঠের কিছু কিছু ক্ষেতে। ফলে সদ্য বপন করা সবজি বীজ ও রোপণ করা সবজির চারা নষ্টের শঙ্কায় উপজেলার শীতকালীন সবজি চাষিরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১০ হেক্টর। তবে ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট এই বৈরী আবহাওয়া কাটিয়ে এ উপজেলায় শীতকালীন সবজি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।

সরেজমিন দেখা গেছে, উপজেলার সিদলাই, দুলালপুর ও সদর ইউনিয়নের শীতকালীন সবজির মাঠে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝোড়ো বাতাস ও টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও ক্ষেতে জমেছে পানি। কোনো কোনো ক্ষেতের বেড়ে ওঠা সবজি বাতাসে নুইয়ে পড়েছে মাটির সঙ্গে। সদ্য সবজি বীজ বপন করা ক্ষেতে পানি জমার ফলে সবজি বীজ নষ্টের শঙ্কায় রয়েছে চাষিরা।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আমন ধানের মাঠেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কোনো কোনো আমন ক্ষেতে। ঝোড়ো বাতাসে কোনো কোনো ক্ষেতের ধান মাটির সঙ্গে এলিয়ে পড়েছে। এতে আমন ধান নষ্ট হওয়ায় শঙ্কায় রয়েছে চাষিরা।

উপজেলার দুলালপুর এলাকার সবজি চাষি এনামুল বলেন, ১৫ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপি আবাদ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় সবজি ভালোমতো বেড়ে উঠছিল। হঠাৎ করে আসা ঘূর্ণিঝড় মিধিলির কারণে ঝরা টানা বৃষ্টিতে সবজির ক্ষতির আশঙ্কায় আছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা কালবেলাকে বলেন, বৃষ্টিপাতের কারণে আলুসহ অন্যান্য সবজি ফসলে পানি জমে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ওইসব জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এ জন্য এ বিষয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের পরামর্শ প্রদান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকলে সবজি চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে এ ব্যাপারে আমরা আশাবাদী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ কাল

#

সাগরে নিম্নচাপ, ৩ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

#

চলতি বছরের তাপমাত্রা হ্রাসে রেকর্ড, নামলো ৬ ডিগ্রিতে, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, চারদিন পর ভেসে উঠলো কলেজছাত্রের মরদেহ

#

রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

#

সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ : আইজিপি

#

কুসিকে ২ শ কোটি টাকা অনৈতিক সুবিধা গ্রহনের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ; দুদকের অভিযান

#

আমার উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা: মনিরুল হক চৌধুরী

#

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

#

জাতির পিতার প্রতিকৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied