শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। শনিবার (২৮ মার্চ) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহার ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। 

এ দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের  ৫টি অ্যারাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ বিমানবন্দরের ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আসিম জাওয়াদ, হার না মানা এক বীর

#

বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়া হবে

#

ঢাকায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ

#

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

#

শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ : রয়টার্সকে উপদেষ্টা

#

দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে

#

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়

#

আত্মসমর্পণ করলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

#

কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Link copied