কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Megna Tv

১০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান করেছেন অতিথিরা


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মু. দেলোয়ার হুসাইন-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি সাহাব উদ্দিন আহমেদ।

ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আহছান উল্লাহ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও ফেলনা গ্রামের কৃতি সন্তান মো. ইস্রাফিল মোল্লা, ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি কপিল উদ্দিন মোল্লা, সহ-সেক্রেটারি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহিন মিয়াজী, অর্থ সম্পাদক মির হোসেন মিরুসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বছর মুন্সিরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব ও সমাজে মেধাবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied