রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়

Megna Tv

১৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতভিন্নতার প্রেক্ষাপটে সৃষ্ট সংকট সমাধানে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
এর আগে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশন প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে হাঁটুপানি, বন্ধ যোগাযোগ

#

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

#

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

#

কুমিল্লা দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল!

#

মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

#

'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

#

তদন্ত ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না : নৌ প্রতিমন্ত্রী

#

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

#

পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশ আজ, শেষ হাসি হাসবেন কে?

Link copied