রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে: অর্থ উপদেষ্টা

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কথা বলছেন সালেহউদ্দিন আহমেদ। ছবি: নিউজ টোয়েন্টিফোর

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা কাদের কিনারায় পড়ে গিয়েছিল সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। 

‎এসময় জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

নতুন পে-স্কেল কার্যকর করা নিয়ে অর্থ উপদেষ্টা জানান, পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, ১৫ সালের পর আগের সরকার কিছু করেনি। আমরা এসে পে কমিশন করেছি। পে কমিশন কাজ করছে। একটা রিপোর্ট দিবে। আমরা যতটুক পারি এটা বাস্তবায়নের চেষ্টা করবো। তবে প্রচুর অর্থের প্রয়োজন হবে।

এসময় তিনি উদাহরণ দিয়ে বলছিলেন, ৫০০ টাকা বাড়ানোর হলে কালকেই বাড়িয়ে দিতাম। দুই-একদিনের ব্যাপার। ৫ হাজার কোটি টাকা লাগবে। কিন্তু এখানে বড় পরিমাণের টাকা লাগবে। ৫০০-১০০০ (বাড়ালে) এ হবে না। 

তিনি আরও বলেন, ওই অর্থের সংস্থান নিয়ে আমরা দেখছি। ইনশাআল্লাহ আমরা যতটুক পারি, আগামী সরকার যাতে এটা করে তার জন্য যা যা করা লাগে, আমরা করে যাবো।

‎এসময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied