এবার সীতাকুণ্ডে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন লায়ন আসলাম চৌধুরী। এই আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। 


শনিবার (২০ ডিসেম্বর)  সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।


সূত্রে জানা যায়, বিএনপির এই সভায় সকল সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণের জন্য বলা হলেও কাজী সালাহউদ্দিনকে জানানো হয়নি কোনকিছু। কাজী সালাহউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে এই সভায় অংশগ্রহণের জন্য বলা হয়।



গত ৩ নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সীতাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। ওই রাতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। 

প্রতিদিন নানা কর্মসূচি পালন করে।


দলীয় সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে নানা অভিযোগে অন্তত চারবার গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। ২০১৬ সাল থেকে টানা জেলে ছিলেন। ৭৬টি মামলা হয় তার নামে। যার বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে দাবি করেন তার আইনজীবী ও সমর্থকরা। সর্বশেষ তিনি প্রায় ৮ বছর ৩ মাস ৫ দিন কারাভোগ করেন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানের পর তিনি কারাগার থেকে মুক্তি পান।


তৃণমূল নেতাকর্মীদের মতে, এই দীর্ঘমেয়াদি কারাভোগ আসলাম চৌধুরীকে দুর্বল করেনি, বরং তাকে আরও দৃঢ় ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন আসলাম চৌধুরী। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে জিয়া পরিষদ গঠন করেই বিএনপির রাজনীতিতে আসেন আসলাম চৌধুরী। ২০১৪ সালের ২৬ এপ্রিল তিনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হন। এর আগে, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

#

কুমিল্লা -৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর নির্বাচনী প্রচারণা উদ্বোধন

#

ব্যাংক লুটকারী সেই গ্রুপটিকেই দেওয়া হচ্ছে আরও ৪ ব্যাংক: শিবির সভাপতি

#

আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী

#

‘ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে’

#

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

#

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

#

কাল দেশে ফিরছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied