খালেদা জিয়ার ৩ আসনেই বিকল্প প্রার্থী রাখছে বিএনপি

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
তারেক রহমান। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এই আসনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নির্ধারিত নেতারা।r

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে তিনটি আসনে নির্বাচন করার কথা, সেগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ এই তিন আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে।  

এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী) আসনে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এবং দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। আর ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। 

দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেবেন।

বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


শারীরিক অসুস্থতার কারণে গত ২৩ নভেম্বর বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। পরে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied