যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান, পূর্ণমাত্রায় হামলা শুরুর ঘোষণা পুতিনের

Megna Tv

৬ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইস্টার সানডে ঘিরে ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ভেঙে আবারও উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চলাকালেও রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে এবং রাশিয়া শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে এবং একইসঙ্গে যুদ্ধবিরতি বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরি করা প্রয়োজন।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হবে। মস্কোর দাবি, ইউক্রেনও ব্যাপকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন প্রায় দুই হাজারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং কিছু অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে। অন্যদিকে কিয়েভ দাবি করেছে, রাশিয়া ইস্টার যুদ্ধবিরতির সময়ও হাজার হাজার ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে হামলা চালিয়েছে।

ইউক্রেন আরও অভিযোগ করেছে, হামলায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীরাও আক্রান্ত হয়েছেন, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

দুই পক্ষই একে অপরকে দায়ী করায় যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
 
এর মধ্যেই ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে, সোমবার থেকে আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 
গত বছরও ইস্টার উপলক্ষে একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সেই সময় উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আরও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও সেটিও কার্যকর হয়নি। ইউক্রেন সে সময় ওই উদ্যোগকে ‘চরম ভণ্ডামি’ হিসেবে আখ্যা দেয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied