আবারও ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন ইরানের জাবেদ আরিফ

Megna Tv

১৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

ইরানে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ। গতকাল মঙ্গলবার কথা জানান তিনি।

জাভেদ জারিফ একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আগস্ট জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কৌশলগত বিষয়গুলো দেখার ভার ছিল তাঁর কাঁধে। সমালোচনার মুখে সেই পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জাভেদ জারিফ।

ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পাওয়ার দুই সপ্তাহের কম সময়ে জারিফের পদত্যাগের বড় কারণ পেজেশকিয়ানের ১৯ সদস্যের মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। ছাড়া জারিফ তাঁর সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়ে সমালোচনা চাপের কথাও জানিয়েছিলেন।

ভাইস প্রেসিডেন্ট পদে জারিফের নিয়োগের কারণে রক্ষণশীলদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও ২০১৫ সালে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির আলোচনা প্রক্রিয়ায় অন্যতম কারিগর ছিলেন জারিফ।

মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভার সদস্যরা গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে প্রথমবার বৈঠক করেন। বৈঠকে জাভেদ জারিফও উপস্থিত ছিলেন।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তখনকার প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জাভেদ জারিফ। এর আগে তিনি জাতিসংঘে দেশটির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


#NP/AS24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied