যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেন’-এর তাণ্ডবে নিহত বেড়ে ৬৩

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী হারিকেন ‘হেলেন’- এর তাণ্ডবে অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন। দুর্যোগের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে শক্তিশালী হারিকেনটি ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে। এই অঞ্চলের এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হারিকেন ছিল ‘হেলেন’। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলাইনার দিকে অগ্রসর হয়।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, পাহাড়ি শহর অ্যাশভিলের চার শতাধিক রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের কাছে আকাশপথে রসদ সরবরাহ করা হচ্ছে।

পানি-বন্দীদের উদ্ধারে নৌকা, হেলিকপ্টার ইত্যাদি ব্যবহার করে কার্যক্রম চলমান রেখেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে আঘাত হানা এটি ১৪তম সবচেয়ে শক্তিশালী হারিকেন।

বিশাল আকারের হেলেনের ফলে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলাইনা অঞ্চলে।এটির আকার প্রায় ৪২০ মাইল চওড়া।এর আগে ২০১৭ সালে আঘাত হানা আইডা এবং ১৯৯৬ সালে আঘাত হানা ওপাল, উভয় ঝড়ের প্রস্থ ছিল ৪৬০ মাইল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied