মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

Megna Tv

৯ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

#

কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

#

একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি: সালাহউদ্দিন

#

সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি, কবে থেকে শুরু?

#

কুমিল্লা দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল!

#

জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ: স্বরাষ্ট্রমন্ত্রী

#

পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার অবকাশ নেই: সাইফুল হক

#

চুক্তি না করলে বন্ধ হতে পারে হজ এজেন্সির ইউজার আইডি

#

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না : আব্দুর রহমান

Link copied