সুপ্রিম কোর্টকে ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সাক্ষাতকালে প্রধান বিচারপতি

জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (১৮ আগস্ট) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা হলেন– বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস. এম. এমদাদুল হক।

সাক্ষাতকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা

#

জ্বালানি নিরাপত্তায় নতুন নীতি প্রণয়নের দাবি নাগরিক সমাজের

#

গাছ না লাগিয়ে ১৬৯ কোটি টাকা লোপাট: অনুসন্ধান চেয়ে রিট

#

এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে;শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

#

গফরগাঁওয়ে কিশোরকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

#

১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

#

প্রধান উপদেষ্টার আহ্বান সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার

#

নির্বাচনে ৯ শতাধিক বিচারক প্রয়োজন

#

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির

Link copied