সামাজিক মাধ্যমে শিক্ষার্থীর পোস্ট ‘মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করুন’

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী/ ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে মমতার বিরুদ্ধে পোস্ট দেন ওই শিক্ষার্থী। তিনি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করা উচিত।

ওই শিক্ষার্থীর পোস্টটি শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি সাগরিকা ঘোষ। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নিয়ে এ ধরনের পোস্ট তাকে হত্যা করার হুমকির শামিল। কিরতি সোস্যাল নামে এক শিক্ষার্থী ওই পোস্টটি করেছেন বলে জানা গেছে।

এমপি সাগরিকা ঘোষ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, প্রিয় ডিসিপি সাইবার ক্রাইম, দয়া করে কিরতি সোস্যাল নামের এই ইনস্টা অ্যাকাউন্টটি চেক করুন। এটা পড়ে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত কিরতি শর্মা বিকম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি এক পোস্টে লিখেছেন, মমতা ব্যানার্জীকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করুন। যদি আপনারা না পারেন তবে আমি আপনাদের হতাশ করবো না।ইতোমধ্যে মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা ভারতেও। কলকাতা হাইকোর্টের নির্দেশে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে কলকাতায় ওই নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা হাতে নিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে হবে এই মামলার শুনানি।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied