ভোটবিহীন নির্বাচনের সরকার কেউ মানবে না : এবি পার্টি

Megna Tv

৮ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবি : সংগৃহীত

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেছেন, ডামি সংসদ, ডামি সরকার ও ডামি মন্ত্রিপরিষদ অবৈধ। এই অবৈধ সরকার বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীতে ‘না মিছিল’ করে এবি পার্টি। মিছিলটি ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলের আগে এবি পার্টির নেতারা বলেন, একটি অবৈধ প্রহসনমূলক নির্বাচনে ডামি প্রার্থী, ডামি বিরোধীদল ও ডামি পর্যবেক্ষক হাজির করে এখন ডামি সংসদ সদস্যদের দিয়ে ডামি মন্ত্রিপরিষদ তৈরি করে ডামি সরকার গঠন করছে আওয়ামী লীগ। এই অবৈধ সরকার বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নেবে না। সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, এবার আওয়ামী লীগ একটি নতুন মডেল হাজির করেছে যার নাম ডামি নির্বাচন। লুটপাটের হাজার হাজার কোটি টাকা খরচ করে, রাষ্ট্রের সকল ক্ষমতা ও পেশিশক্তি ব্যবহার করে যে ডামি নির্বাচন আওয়ামী লীগ করেছে জনগণ তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা বিশ্বাস করি এই সংসদ, মন্ত্রিসভা ও সরকারকেও মানুষ অবৈধ হিসেবে প্রত্যাখ্যান করবে। তিনি জলুম শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে নতুন করে গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার জন্য গণতন্ত্রকামী জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ৭ জানুয়ারির একতরফা প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে দেশে ভোট ডাকাত, ব্যাংক ডাকাত, শেয়ার বাজার ডাকাতদের একটি সমিতি গঠন করেছে। এই ডাকাত, লুটেরারা শপথ নিয়েছে আবার কীভাবে শেয়ার বাজার লুট করে মানুষকে ফকির করবে, কীভাবে ব্যাংক লুট করে দেশের রিজার্ভ শূন্য করবে, কীভাবে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে টিসিবির লাইনে দাঁড় করাবে। তারা শপথ নিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও কিভাবে আবারও আগামী পাঁচ বছরে বেগমপাড়া কিংবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম করবে। এখনই এই লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি স্বাধীনভাবে বেঁচে থাকতে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বন জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আমেনা বেগম, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, শরণ চৌধুরী, ফেরদৌসী আক্তার অপি, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব রাজিয়া সুলতানাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানালো ভারত

#

আমরা দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি: আবুল কালাম

#

পরবর্তী সরকারের জন্য সাত দফা ‘পরিবেশ এজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

#

কমিশন খাওয়ার জন্যই এয়ারবাস কিনতে চায় সরকার : মির্জা ফখরুল

#

নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতাকে অব্যাহতি

#

ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা-ভাঙচুর

#

সদর দক্ষিণ সোয়াগাজীতে বিএনপি'র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ

#

তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে

#

বিএন‌পি ৬৩ আসন ছে‌ড়ে দি‌চ্ছে এন‌সি‌পি ও ইসলামপন্থী ক‌য়েক‌টি দ‌লের জন্য

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied