৬ নেতার সন্ধান চায় ছাত্রশিবির

Megna Tv

২২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ইসলামী ছাত্রশিবির

শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম হওয়া ছাত্রশিবিরের ছয় জন দায়িত্বশীল নেতাসহ গুম হওয়া সবার সন্ধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবসে এ দাবি জানান তারা।ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতা ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাস; রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, যশোরের বেনাপোলের রেজওয়ান হুসাইন, বান্দরবানের জয়নাল হোসেন ও ঝিনাইদহের মু. কামরুজ্জামান—ছাত্রশিবিরের এই ছয় নেতাসহ অনেক মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করার পর গুম করে রাখা হয়েছে।’

তারা বলেন, ‘বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে অব্যাহত উদ্বেগ ও সন্ধানের দাবি জানানো হলেও প্রশাসন তাদের সন্ধানে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিছু ব্যক্তি ফিরলেও ফিরে আসেনি আমাদের প্রিয় ভাইগুলোসহ আরও অনেকেই! আমরা এ নিয়ে উদ্বিগ্ন!’

কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সই করা বিবৃতিতে বলা হয়, ‘একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের মানবাধিকার রক্ষায় প্রশাসনকে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গুমের ঘটনা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি আঘাত।’

‘গুমের মতো রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা কামনা করছি।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied