ভারত সীমান্তে ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরছেন স্থানীয়রা

খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে ২৫ ঘণ্টার ব্যবধানে দুই কিশোর নিখোঁজ হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টায় নামার চর এলাকায় জাল দিয়ে মাছধরতে গিয়ে বাদশা (১৬) নামে এক কিশোর নদীতে ডুবে যায়। এর আগে বুধবার বিকাল ৩টায় বল্টুরামটিলা এলাকায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যান নয়ন (১৩) নামে এক কিশোর। প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে নয়নকে উদ্ধারে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল ঘণ্টাখানেক চেষ্টার পর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে।স্মরণকালের ভয়াবহ বন্যার পর গত তিন-চার দিন ধরে রাত-দিন শত শত মানুষ রামগড়ের ফেনীরকুল এলাকার নামার চর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরছেন।

প্রত্যক্ষদর্শী আরিফ, জসিম, লাব্রেঅং জানান, ডুবে নিখোঁজ বাদশার বাড়ি রামগড়ের নাকাপা এলাকায়। সে নাকাপার আব্দুল জাব্বারের পুত্র। অন্যদিকে, নয়ন বল্টুরাম এলাকার মো. শফির একমাত্র সন্তান বলে জানা গেছে।

তীব্র স্রোত এবং নিরাপত্তাজনিতকারণে উদ্ধার অভিযান স্থগিত করার কথা জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রবাদের ডুবুরি দলের সাব অফিসার জসিম উদ্দিন। তবে আজ শুক্রবার আবার উদ্ধার অভিযানে নামবে উদ্ধারকারী দল।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গাঁজা-অস্ত্র নিয়ে কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক

#

জমি লিখে না দেওয়ায় শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

#

খালেদা জিয়াকে রেখে একতরফা নির্বাচন হবে না : খন্দকার মুক্তাদির

#

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল , সম্পাদক পরান

#

জুয়ার টাকার লোভে গহনা লুট, হত্যা করা হয় সেই এসএসসি পরীক্ষার্থীকে

#

নতুন মন্ত্রিসভার শপথ সন্ধ্যায়

#

ঢাকার লক্কড়-ঝক্কড় গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : কাদের

#

দেশের এক জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

#

তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য

#

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও কুসিক মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied