মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেফতার

Megna Tv

২৬ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
সেই গৃহকর্মী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 
তিনি জানান, আজ সকালে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।