দুপক্ষের সংঘর্ষে আহত ৭

Megna Tv

২১ দিন আগে শনিবার, আগস্ট ১, ২০২৬


#
সংগ্রহ

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে মঙ্গলবার (১০ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে।

নেত্রকোণা-৩ আসনে (কেন্দুয়া-আটপাড়া) ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান।

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলেন- গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া।

দুজনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে এবং তারা বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, গারাউন্দ ও দেওপাড়া পাশাপাশি গ্রাম। নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার মধ্যে মঙ্গলবার রাতে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারী গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার মধ্যে তর্ক বাঁধে। এর জেরে এক পর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারীরা সংঘর্ষে জড়ান।

এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ওসি মেহেদী মাকসুদ বলেন, “ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। তাছাড়া সেনাসদস্যরাও ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানান তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!

#

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

#

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি আশফাকুল ইসলাম

#

৫ দিনের রিমান্ডে ইসির সাবেক সচিব জাহাংগীর

#

হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

#

রিমান্ড শেষে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে

#

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: জায়েদ খান-শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

#

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

#

পোস্টিং নিয়ে প্রতারণা, পুলিশ সদস্যদের সতর্ক করল সদর দপ্তর

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

#

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

Link copied