সব সিটি করপোরেশনের মেয়রকে অপসরণ করে প্রশাসক নিয়োগ

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

দেশের সব সিটি করপোরেশনে মেয়রদের অনুপস্থিতর কারণে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩(ক) প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশনের মেয়রদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো।প্রশাসকদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।অপসারিত মেয়ররা হলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভ, কুমিল্লা সিটির মেয়র তাহসীন বাহারকে অপসারণ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় স্বামী-স্ত্রীর রোষানলে অসংখ্য পরিবার সর্বশান্ত, বিচার চেয়ে মানববন্ধন

#

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

#

মারা গেছেন ওসমান হাদি

#

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

#

স্থাপনা ও জানমালের ক্ষতি না করার আহ্বান সেনাপ্রধানের

#

খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার

#

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প , সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

#

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

Link copied