নোয়াখালী বেগমগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

Megna Tv

২৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

নোয়াখালীর বেগমগঞ্জ ১২নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজনদের সম্মাননা জানাতে ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বক্তা ও প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃন্দ।

নোয়াখালীতে ১২নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুপ বলেন— দেশ ও জাতির প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে। সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -৩ আসনের সাবেক সংসদ সদস্য, বরকত উল্যাহ ভুলু। বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু ইউসুফ।
সংগঠনের সদস্য সচিব আবুল হোসেনের সঞ্চালনায় এবং চট্টগ্রামের বিশিষ্ট্য ব্যাবসায়ী আলহাজ্ব মোহাম্মদ হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলনমেলা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান, সাংবাদিক ও যুগ্ম সম্পাদক ইয়াকুব নবী ইমন, রেডিয়ান্ট স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের যুগ্ম সম্পাদক এম এ  হাসান। অনুষ্ঠানের উদ্বোধক জহিরুল হক সোহেল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী সানিমা গ্রুপের স্বত্বাধিকারী ও সমাজ সেবক এস এম সাহাব উদ্দিন মোল্লা
এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা এ কে এম নুরুল হুদা আজাদ।
বক্তারা বলেন—গুণিজনদের মূল্যায়ন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

#

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

#

কুমিল্লা সীমান্তে ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক

#

ভুয়া নার্স অপসারণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

#

১৩ কোটি টাকার ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি: ডা. জাহিদ

#

মাদক নির্মূলে বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের লাশ উদ্ধার

#

কারা সেফ এক্সিট চায়, নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

#

দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

Link copied