বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানালো ভারত

Megna Tv

৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাকে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের অবস্থান জানানো হয়। পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানায়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে। এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি তৈরি করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে—এ বিষয়টি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ সময় ভারত স্পষ্টভাবে জানায়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে ‘ভুল বয়ান’ বা বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার এখনো এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগাভাগি করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ—যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পরবর্তী সময়ে উন্নয়ন সহযোগিতা ও জনগণ-থেকে-জনগণের যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বরাবরই একটি শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একটি কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

#

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

#

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে হাদির জানাজা

#

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছি: ফারুক ই আজম

#

‘বিএনপি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি ভয়াবহ হবে’

#

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

#

কুমিল্লা ১০ আসনে ৩জনের মনোনয়ন বৈধ ৪জনের বাতিল

#

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের দায়িত্ব পালন শুরু

#

৬ নেতার সন্ধান চায় ছাত্রশিবির

#

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied