বন্যার্তকে চিকিৎসা দিয়েছে সশস্ত্র বাহিনী

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ১৯টি মেডিকেল টিম, ১টি সেনা ক্লিনিক বন্যা দুর্গতদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল সেনা ক্লিনিকের মাধ্যমে হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (০১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় পর্যন্ত ৪২ হাজার ১১৩ জনকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী বন্যা কবলিত এলাকায় উদ্ধার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী সর্বমোট ৪৮ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৫২ হাজার ৫১৫ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ৪৫০ জনকে রান্না করা খাবার দিয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ২০ হাজার পিস পোশাক কার্টুন ঔষধ বিতরণ করেছে। এসময় সশস্ত্র বাহিনী ১০টি হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।  

এছাড়াও বন্যা দুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষে সশস্ত্র বাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যা দুর্গত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর ২টি, বিমান বাহিনীর ১টি এবং কোস্ট গার্ডের ১টিসহ সর্বমোট ৩৪টি ক্যাম্প মোতায়েন রয়েছে। 

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সুপ্রিম কোর্টকে ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

#

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

#

এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন কবে, জানালেন চিফ হুইপ

#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

#

বিএনপির আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে: মির্জা ফখরুল

#

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা, ঝিনাইদহে জনপ্রিয় হয়ে উঠেছেন সুমাল ঘোষ

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও, সেনাবাহিনীর তল্লাশি

#

সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন প্রধান বিচারপতি

#

কারাগারে মির্জা ফখরুল, জামিন শুনানি কাল

#

হত্যার পরে লাশে আগুন অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

Link copied