ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি

Megna Tv

১১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

শাহীন আলম। 
ফ্যামেলি কার্ড ভূয়া ও বেআইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১০ দলীয় জোটের এমপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি ফ্যামেলি কার্ড হাতে উঁচু করে ধরে বলেন, এই কার্ড সম্পর্কে আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম, নির্বাচন কমিশনার আমাকে বলেছেন, এটা বেআইনী, যারা এই কার্ড নিয়ে আসবে তাদেরকে আপনারা আটকাবেন এরপর ওসির কাছে দিবেন। আমি ওসি সাহেবকে বলব এগুলো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, আপনি এদেরকে এরেস্ট করবেন জেলে পাঠাবেন। এই কার্ড ভূয়া, ভূয়া, ভূয়া। এরা এখনই মানুষের সঙ্গে প্রতারণা করছে ইলেকশনে জিতলে কি করবে? প্রতারণা করবে কি করবে না? 
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 
বক্তব্য ডা.তাহের আরও বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে আছে, আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই আন্দোলনের যে চেতনা, নতুন বাংলাদেশের যে চেতনা, মাথা উঁচু করে  স্বাধীনভাবে বাঁচার যে চেতনা সেটি কি থাকবে নাকি আমরা আবার অন্ধকারে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দিকে চলে যাবো এটি নির্ধারণ করবে আগামীর ফেব্রুয়ারির নির্বাচন। 
জামায়ার এ নেতা আরও বলেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ তা হতে দিবে না । আমরা ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করছি, এই ১১দলীয় জোটে সকল ইসলামী দলগুলো আছে, ৭১ এর বীর মুক্তিযুদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম আছেন, আর জুলাই বিপ্লবের অন্যতম সেনানীরা আছেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব। 
 ডা. তাহের আরও বলেছেন, আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। এ সরকারে কোন দুর্নীতিবাজ থাকবে না। এদেশের মানুষ আর চাঁদাবাজদের ভোট দিবে না, দখলদারদের ভোট দিবে না। আমরা দেখেছি, স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির স্থানগুলো দখল করেছে একটি দল আপনারা কি সেই দলের নাম জানেন? আমাকে অনেক ব্যবসায়ী বলেছেন আগে যদি ১০ টাকা চাঁদা দিতে হতো এখন নাকি ২০ টাকা দিতে হয়। চাঁদার শিকার এদেশের রিক্সাওয়ালারা, ছোট দোকানদার, বাসস্ট্যান্ড, মোটরচালকরা, ট্যাম্পু স্ট্যান্ড। এই দেশের মানুষ চাঁদার কারণে অতিষ্ঠ হয়ে আছেন। আমরা এমন এক দেশ গড়ব, যে দেশে চাঁদাবাজি থাকবেনা মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, মানুষের প্রতি সম্মান-শ্রদ্ধা থাকবে। এই বাংলাদেশ স্বাধীন করে দাঁড়াবে ইনশাআল্লাহ। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একটি ‘ভালো কাজ’ করলেই মিলে একবেলা খাবার

#

ভবনটিকে ৩ বার নোটিশ দেওয়া হয়েছিল : ফায়ার সার্ভিস

#

আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে হেফাজত

#

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

#

সারা দেশে রাতে সামান্য কমবে তাপমাত্রা, অপরিবর্তিত থাকবে দিনে

#

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ ও অস্ত্রাবাজির ঘটনায় গ্রেফতার ২৪

#

হাঁড়কাপানো শীতে নওগাঁয় বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

পনেরো বছরে ব্যাংকিং অনিয়মে কত কোটি টাকা লুটপাট :সিডিপি

#

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৭ আগস্ট ২০২৪, ১৪:১৭

#

বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

Link copied