কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার ( সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং নিরাপত্তাকর্মী রাশেদ জাওয়ারদার (২২)

সরওয়ার আলমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। তার বাবার নাম আবদুর রহমান। তিনি বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। রাশেদ জাওয়ারদারের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক। তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, ভোরে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। তাদের ধরার চেষ্টা করলে দুই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চীনা প্রতিষ্ঠান সেপকো থ্রি যৌথ উদ্যোগে দশমিক বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ২৮ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে তাপ বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। গত বছরের ২৪ মে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

#

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি

#

আজ জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

#

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

গ্রামের দারিদ্র্য বিমোচন এগিয়ে আসলে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক

#

নাঙ্গলকোটে ইউনিসার্ভ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

#

৬ হাজার ৪৭৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

#

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা - মনিরুল হক চৌধুরী

#

বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

Link copied