কুবির বাস চাপায় একজন নিহত, বাস চালক সাময়িক বরখাস্ত

Megna Tv

২৫ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
কুবির বাস চাপায় রাস্তায় পড়ে থাকা নিহরে ছবি

কোটবাড়ী বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর কাউন্সিলর অফিসের সামনে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া একজনকে চাপা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'কৃষ্ণচূড়া' নামক একটি নীল বাস। এই ঘটনায় কোন মামলা হয়নি। 

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস চালক মো. শফিককে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার। বুধবার (২১ আগস্ট) আনুমানিক ১০ টা ৪০ মিনিটে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা মৃত্যু জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা। তার বয়স আনুমানিক ৬০ বছর।

প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসটি  শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিলো। সেই সময় বিপরীত পাশ থেকে কোটবাড়ীর দিকে যাচ্ছিল একটি অটো। অতিরিক্ত গতির কারণে অটো থেকে একজন মহিলা রাস্তায় পড়ে যায়। এবং রাস্তায় থাকা মহিলার উপর দিয়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি চলে যায়। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর  রহমান মজুমদার বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছি, তাদের সাথে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত বাস চালককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম বলেন, 'নিহতের পরিবার কোন মামলা করা হয়নি বা অভিযোগ দেয়া হয়নি। লাশ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Link copied